মাৱিও পুজোৱ এক অপূর্ব সৃষ্টি ‘দ্য গডফাদার’ পৃথিবীর সবচেয়ে পড়া, বিক্রি হওয়া উপন্যাসগুলোর একটি। এই উপন্যাস নিয়ে মুভিও তৈরি হয়েছে।
'গডফাদার' শব্দের উচ্চারণেই আমাদের কল্পনায় ভেসে ওঠে এমন একজন ব্যক্তির অবয়ব, যিনি লোকচক্ষুর অন্তরালে থেকে সমাজের অনেক ঘটনার কলকাঠি নাড়েন। সাধারণ মানুষের সাথে ‘গডফাদার’ নামের সেই প্রভূত ক্ষমতাধর আবছায়া চরিত্রটিকে খুব একটা ঘেঁষতে দেখা যায় না। এজন্য চিরকালই তিনি সাধারণ মানুষের কাছে একজন আগ্রহোদ্দীপক ব্যক্তিত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোনো অদৃশ্য বেড়াজালে বন্দী হয়ে তাকে ঘাটাতে সাহস পায় না।গডফাদারেরা নিজেদের অঘোষিত সাম্রাজ্য গড়ে তোলেন রাষ্ট্রের আইন-শৃঙ্খলার প্রতি বুড়ো আঙুল দেখিয়ে। এই বইয়ের কেন্দ্রবিন্দুতে আছেন এমন এক গডফাদার ভিটো করলিওনে, একজন ইতালিয়ান-আমেরিকান মাফিয়া ডন, যিনি অপরাধজগতের শীর্ষে থেকেও পরিবার ও সম্মানের মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তার নেতৃত্ব, ন্যায়বোধ এবং কৌশলী মনোভাব তাকে একাধারে ভয়ংকর ও শ্রদ্ধেয় করে তোলে। গল্পটি ধীরে ধীরে এগোয় তার ছেলে মাইকেল করলিওনের রূপান্তরের দিকে—একজন শান্ত, যুদ্ধফেরত তরুণ থেকে নির্মম কিন্তু বুদ্ধিদীপ্ত মাফিয়া নেতায় পরিণত হওয়ার যাত্রা বইটির সবচেয়ে শক্তিশালী দিক।
মারিও পুজোর লেখনীর বড় গুণ হলো চরিত্র নির্মাণ। প্রতিটি চরিত্র—সনি, ফ্রেডো, টম হ্যাগেন কিংবা ভিলেনরা—নিজস্ব গভীরতা ও বাস্তবতা নিয়ে হাজির হয়। সংলাপগুলো সংক্ষিপ্ত হলেও অর্থবহ, আর গল্প বলার ভঙ্গি এতটাই আকর্ষণীয় যে পাঠক সহজেই করলিওনে পরিবারের জগতে ডুবে যায়।
বইটি ক্ষমতার অন্ধকার দিক দেখালেও পরিবার, বিশ্বস্ততা এবং সিদ্ধান্তের পরিণতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। এখানে “ভালো” বা “খারাপ” স্পষ্টভাবে আলাদা নয়—বরং পরিস্থিতি ও প্রয়োজন মানুষকে কীভাবে বদলে দেয়।
ক্রাইম ফিকশন ধর্মীয় কল্পনাশ্রয়ী এই উপন্যাসে
অপরাধজগতের অনেকগুলো ‘সত্য’কে সাধারণ মানুষের সামনে এসেছে।পুজোর লেখনীতে মনে হবে আপনি যেন ১৯৫০ এর দশকের ম্যানহাটনের রাস্তায় হাঁটছেন, মাফিয়া পরিবারগুলোর ক্ষমতার লড়াই নিজ চোখে প্রত্যক্ষ করছেন।যা আমাকে মুগ্ধ করে।
The Godfather শুধু একটি মাফিয়া কাহিনি নয়, এটি ক্ষমতা, পরিবার, আনুগত্য এবং নৈতিকতার জটিল সম্পর্কের এক গভীর বিশ্লেষণ।
0 মন্তব্যসমূহ