দুবাই ভ্রমণ(দ্বিতীয় পর্ব)

ডেজার্ট সাফারি 

আমার ব্যাক্তিগত ভাবে দুবাই এর সবচেয়ে আকর্ষণীয় ও রোমঞ্চকর অভিজ্ঞতার কথা বলতে বললে বলবো ডেজার্ট সাফারির কথা।মরুভূমির বালির সমুদ্রে গাড়ি ছুটছে মাইলের পর মাইল। বালির উঁচু-নিচু বালিয়াড়িকে বালির সাগর মনে হয়, সেই বালির সাগরে বাতাসের কারণে তৈরী হয় নানান আকারের ঢেউ।মনে হয় যেন কোন্ শিল্পীর হাতে আঁকা আল্পনা! এই বালির সমুদ্রে সূর্যাস্তের সময় আকাশ যেন অদ্ভুত এক রুপ নেয়।দুবাই এর মোট আয়তনের ৮৭ ভাগই মরুভূমি।তবে সমতল মরুভূমি নয়, এই এবড়ো থেবড়ো, উঁচু নিচু,বালির টিলার উপর দিয়ে দ্রুত বেগে গাড়ি নিয়ে ছোটা রীতিমত ভয়ঙ্কর ও রোমাঞ্চকর।মরুভূমিতে প্রবেশের আগেই চালক তাদের গাড়ির চাকার হাওয়া কমিয়ে দেয়।বিশেষ ধরনের জিপ এবং অভিজ্ঞ চালকই দেয়া হয় ডেজার্ট সাফারির জন্য।কারণ গাড়ি চালাতে হয় অসমতল ও বন্ধুর পথে।যাতে দুর্ঘটনাসহ মৃত্যুঝুঁকি থাকে।তবে বলির পাহাড়ে দাঁড়িয়ে লাল রঙের সূর্যটি বালির নীচে ডুব দেয়ার দৃশ্য অবর্ণনীয়।এই অভিজ্ঞতা যেমন দুঃসাহসিক,তেমনি আনন্দের।ডেজার্ট সাফারির শেষ অংশে থাকে মরুভূমিতে ঐতিহ্যবাহী বেলি ড্যান্স সহ ডিনার এবং উঠের পিঠে চড়ে ফটোসেশান।মরুভূমিতে গিয়ে উটে পিঠে না উঠলে তো কেমন যেন অপূর্ণই থেকে যায়।


স্কাইড্রাইভ : 

প্লেন থেকে জাম্প দেয়া বা ড্রাইভ দেয়া অনেক এডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে আকর্ষণীয় ইভেন্ট। এই ইভেন্ট পৃথিবীর অনেক দেশেই রয়েছে।কিন্তু দুবাই স্কাইডাইভ অন্যদের তুলনায় ব্যতিক্রম। দুবাইতে স্কাইড্রাইভে প্লেন থেকে জাম্প দেওয়ার পর পাম জুমাইরাহর উপর থেকে দুবাই শহরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়।তবে এই অসাধারণ দৃশ্য অবলোকন করতে হলে ২ দিন আগে বুকিং দিতে হয়।


মুভি থিয়েটার : 

দুবাইয়ে বিভিন্ন সমুদ্র বিচের পাশেই এবং সুন্দর পরিবেশে সাজানো গোছানো অনেক মুভি থিয়েটার রয়েছে।দুবাইয়ের মুভি থিয়েটারগুলো অবকাঠামো এতোটাই সুন্দর, যে মুভি উপভোগ করার থেকেও থিয়েটার হল দেখতেও অনেকে যায়।


সমুদ্র বিচ

দুবাইতে অনেক সুন্দর কিছু সমুদ্র বিচ রয়েছে। যা একেকটি দেখতে আমাদের স্বপ্নের মতো। একটি বিচ থেকে দেখা যায়, ‘পাম জুমাইরাহ’, আরেকটি থেকে দেখা যায় বিশ্বের সবচেয়ে বেশি স্টার সমৃদ্ধ ও বিলাসবহুল হোটেল ‘বুর্জ আল আরব জুমাইরাহ’। এছাড়াও রয়েছে দেখার মতো অরো অনেক সমুদ্র বিচ।


দুবাই মেরিনা

সংযুক্ত আরব আমিরাতের আরেক সুউচ্চ ভবন দুবাই ম্যারিনায়।এখানে বিশাল বিশাল সব আকাশছোঁয়া ভবন। বিলাসবহুল ক্যানন টাওয়ারও এখানে।পাম জুমাইরাহর কাছের সমুদ্র সৈকতের নাম দুবাই মেরিনা।প্রতিদিন বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত এই এলাকায় পর্যটকরা ভিড় করে সূর্যাস্ত ও রাতের আলোকসজ্জা দেখার জন্য।এছাড়া অনেকে এখানে আসে ওয়াটার ট্যাক্সিতে করে ঘুবতে।ক্রুজে বসে প্রিয়জনদের সঙ্গে সূর্যাস্ত দেখতে দেখতে ডিনারসহ ঐতিহ্যবাহী নাচ উপভোগ করতে।যা হতে আপনার জীবনের সেরা সন্ধ্যা।আমিও গিয়েছিলাম ডিনারে।সেই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না,চোখের ক্যামেরায় শুধু ধারণা করা যায়।


মেরিনা মল

অভিজাত সব ব্রান্ড পসরা সাজিয়ে বসে দুবাইয়ের মলগুলোতে।মেরিনা মল দুবাই মেরিনার তেমনি একটি অভিজাত ও আকর্ষণীয় মল।কেনাকাটা শেষে মল ভবনের তৃতীয় তলায় ফুড কোর্টে বসে বিভিন্ন দেশের সব মজাদার খাবারের পাশাপাশি চারিপাশের সৌন্দর্য উপভোগ করা যায়।রাতে এই পুরো এলাকার বাড়ি ঘর গুলো বিভিন্ন রঙের ও আকারের বাতিতে ঝলমল করে।


দুবাই স্বর্ণ মার্কেট

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্বর্ণের মোট প্রবাহের ৩০ থেকে ৪০ শতাংশই আসে দুবাই থেকে।আগে চীন ও ভারত স্বর্ণের জন্য বিখ্যাত ছিল।তবে এখন দুবাই স্বর্ণের জন্য এতই বিখ্যাত হয়ে উঠছে।বর্তমানে বিশ্বের সবচেয়ে কম দামে খাঁটি স্বর্ণের দেশ হিসেবে দেশটি ক্রেতার বিশ্বাস অর্জন করেছে।


প্রমিজ ব্রিজ

টুরিস্টদের আরেকটা পছন্দের জায়গার নাম 'প্রমিজ ব্রিজ'।এটি দুবাইয়ের আল খাওয়ানিজ এলাকায়। সেতুর রেলিং-এ প্রেমিক-প্রেমিকারা তাদের ভালবাসার প্রতীক হিসেবে তালা লাগান। ব্রিজটিতে এখন ঝুলছে হাজার হাজার প্রেমের তালা।অনেকে ভ্রমণের স্মৃতির নিদর্শন হিসেবেও এ ব্রিজের গায়ে লাগিয়ে যান তালা । 


শক্তি ও আধুনিকতায় উজ্জ্বল দুবাইকে মধ্যপ্রাচ্যের মুক্তা বলে অবহিত করা যথার্থই মনে হবে দুবাইয়ে পা দিয়েই।দুবাই এমন একটি বিস্ময়কর শহর যেখানে বিনোদন প্রেমীদের এবং রোমাঞ্চ সন্ধানকারীদের জন্য যেমন,তেমনি এটি সংস্কৃতি প্রেমী এবং দর্শনার্থীদের জন্যও আকর্ষণীয়। বিলাসবহুল এই শহরে বিনোদনের এত আয়োজন যে সন্ধ্যা হয় রাত ১২টার পর।তাই যে কোন ভ্রমণপিয়াসী মানুষ এবং সম্ভবনাময় ব্যবসায়িক কেন্দ্র হিসাবে সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে দুবাই।এই শহর ভালো করে দেখতে হলে কমপক্ষে ১০/২০দিন লাগবে।কিন্তু ব্যয়বহুল দুবাইয়ে বুদ্ধিমান টুরিস্টরা নিজেদের সময় ও বাজেটের হিসাব করে ৫/৬টি দর্শনীয় জায়গা দেখেই সন্তুষ্টির সাথে ফেরা ফ্লাইট ধরে।আমি নিজেও তাই করেছি😊

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Ads Inside every post